Monday, 16 March 2015

Story: এক স্কুল শিক্ষিকা ক্লাস রুমে ঢুকেই ডান হাত উচু করে সবার সামনে মেলে ধরলেন

নিজের নানা অপ্রাপ্তি নিয়ে হতাশায় ভুগছেন? একের পর এক সমস্যার কুটিল গর্তে পড়ে জীবন টাকে ভঙ্গুর মনে হচ্ছে? তাহলে আসুন একটা গল্প শোনাই।
এক স্কুল শিক্ষিকা ক্লাস রুমে ঢুকেই ডান হাত উচু করে সবার সামনে মেলে ধরলেন। তার হাতে ১০০০ টাকার একটি নোট শোভা পাচ্ছে। সবার মুখের দিকে এক এক করে তাকিয়ে হঠাত তিনি জিজ্ঞাসা করলেন, "কে চাও এই এক হাজার টাকার নোট টা?"
সবাই সাথে সাথে হাত তুললো।
শিক্ষিকা মুচকি হেসে বললেন, এই টাকা আমি একজন কে দিব। কিন্তু দেবার আগে একটি কাজ বাকি আছে। কথা শেষ করেই তিনি নোট টা পা দিয়ে মেঝের সাথে পাড়াতে লাগলেন। কিছুক্ষণ পর নোট টি হাতে নিয়ে আবারো একই প্রশ্ন ছুড়ে দিলেন, "কে চাও এই নোট টা?"
যথারীতি সবাই হাত তুললো।
শিক্ষিকা এবার নোট টি তার ধুলোমাখা স্যান্ডেল দিয়ে পাড়াতে লাগলেন। কাজ শেষ করে তিনি নোট টি আবারো হাতে তুলে নিয়ে সবার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন, "কে চাও এই নোট টা?"
সবাই হাসিমুখে হাত তুললো নোট টি নেবার জন্য।
শিক্ষিকা সন্তুষ্ট চিত্তে চারদিকে তাকিয়ে বললেন, "তোমরা আজ অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখলে। আমি ১০০০টাকার নোট টিকে যতই নোংরা করিনা কেন, তোমরা তারপরও ওটা পেতে চাইছো কারন নোংরার কারনে টাকার মুল্যমান কমে যায়নি। স্যান্ডেলের নোংরার নিচে দলিত মথিত করার পরও ওটা তখনও এক হাজার টাকার নোট ই রয়ে গেছে। তোমরাও এক হাজার টাকার এই নোটটার মতই, যা কিছুই ঘটুক তোমাদের মুল্য এতটুকু কমবেনা"।
ঠিক তেমনি, আমাদের জীবনেও খারাপ সময়গুলোতে নানা সমস্যার মুখোমুখি হলে, গায়ের কালো রং, কম উচ্চতা, রোগা শরীর কিংবা নিজের বর্তমান অবস্থান নিয়ে হতাশায় ভুগে আমরা নিজেদের কে মুল্যহীন ভাবতে থাকি। কিন্তু আসল সত্য হচ্ছে, আপনার যত অপ্রাপ্তিই থাকুক না কেন, আপনি আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসাবেই থাকবেন। জীবনের অপ্রাপ্তি গুলো আপনার মুল্য এতটুকু কমাতে পারবেনা।
এবং যে গুরুত্বপূর্ণ জিনিস টা আপনি ভুলে যান সেটা হলো- আপনি এক হাজার টাকার নোট নন, আপনি কয়েক হাজার কোটি টাকার একটা জীবন্ত সম্পদ!
ইয়াপ, ইউ! ইউ আর ড্যাম স্পেশাল! নেভার এভার ফরগেট ইট!

No comments:

Post a Comment