------------------------------
এখনও মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে যায়। নির্ঘুম বসে থাকি থাকি সারা রাত। অচেনা রাতের পাখির ডাকে ভয়ে কেঁপে উঠি। নিজের অজান্তেই মোবাইল হাতে নিলেও তোমাকে ফোন করার সাহস হয়ে উঠে না। কি করে ফোন করি তোমায়? তোমার পাশে যে ঘুমিয়ে আছে সেই ষণ্ডা মার্কা লোকটি, যার টাকার কারনে তুমি ছেড়ে গিয়েছ আমায়। টাকা দিয়ে কি ভালবাসা কেনা যায়? গেলে, এই কপর্দকশূন্য আমি ভালবাসা নিলামে তুলতাম, তুমিই যখন নাই ভালবাসা দিয়ে আমি কি করবো!?
মাঝে মাঝে মোবাইল হাতে চুপচাপ বসে থাকি, একটা বিশেষ রিংটোনের আসায়। তুমি কল না দেওয়ায় অনেক দিন শোনা হয়না প্রিয় সেই গানটি। এমনিতে শুনতে ভাল লাগে না, যতটা ভাল লাগতো তোমার কল আসলে! সময় যেন থমকে যেত তখন। তোমাকে বলার জন্য আগে থেকে ঠিক করে রাখা কঠিন কথাগুলো নিমিষেই ভুলে যেতাম প্রিয় গানটি সুরে।
প্রথম কবে দেখেছিলাম তোমায়, মনে আছে? অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির টেনশন মুহূর্তেই উবে গিয়েছিলো তোমার চোখে চোখ পড়াতে! কেন জানি মনে হয়েছিল, এই মেয়েটি যদি আমার সাবজেক্টে ভর্তি হত!? আমার ভাগ্য যে কতটা ভালো ছিল সেদিন, তা টের পেলাম রেজিস্ট্রেশন এর সময়! কারন তখন তুমি আমার পাশে!!!
এক সাথে ক্লাস, গ্রুপ ওয়ার্ক, টিএসসিতে আড্ডাবাজীর মধ্যেই, প্রথম ভাললাগা যে কবেই ভালবাসাতে বদলে গেলো বুঝতেই পারিনি। যখন বুঝলাম ততদিনের ফেরার আর উপায় ছিল না। তোমাকে এক পলক দেখার জন্য কিইনা করেছি! কতটা পাগল ছিলাম আমি, এখন মনে করলে হাসি পায়।
কিন্তু তুমি তো প্রেমে পড়ার মেয়ে ছিলেনা, তাছাড়া আমি আমি ছিলাম তোমার প্রিয় বান্ধবীদের চোখে চিহ্নিত খারাপ ছেলে! খারাপ ছেলের সংজ্ঞা খুঁজেছি কত, পাইনি! খুঁজে দিবে কি?
ভালবাসা! কত বন্ধুদের খেপিয়েছি তাদের ভালবাসা নিয়ে। বলতাম, জত্তসব ভান! কিন্তু সেই ভানই যে আমাকে এলোমেলো করে দিবে বুঝিনি। ভালবাসা কি পেয়েছ তুমি তোমার স্টাব্লিস্ড স্বামীর মাঝে? জানিনা, জানতে চেষ্টাও করিনি। তবে জানি ভুলতে পারবে না আমায়, কখনো কখনো হয়তো মনে পড়বে আমায়। তবে সেই পুরানো দিন গুলোর মতো পাশে পাবেনা আমাকে। তুমি কাঁদলে কি কেউ আর তোমার চোখের পানি মুছিয়ে দিবে? তোমার জন্য কি কেউ জ্বর নিয়ে বৃষ্টিতে ভিজতে পারবে?
হয়তো তোমাকে লেখা এটাই আমার প্রথম ও শেষ চিঠি। মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে কোথাও হারিয়ে যাই, যেখান থেকে কেউ আর আমাকে খুঁজে পাবে না। আমার হারিয়ে যাবার খবর হয়তো তোমার কাছে পৌঁছাবে নাহ, তবুও ক্ষমা করো আমায়। তোমাকে ভালবাসা তো আমার ভুলই ছিল, যদিও সেই ভুল আমি কখনো শোধরাতে চাই নাহ। যেমন স্বার্থপর আছি তেমনই থাকি, বদলাতে পারবোনা নিজেকে!
শেত-প্যাঁচা
No comments:
Post a Comment