Tuesday, 31 July 2012

Story: জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে শিখো

©©© জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে শিখো ©©©



একদা এক গরীব জেলে সমুদ্রের পাড়ে একটি গাছের ছায়ার নিচে বসে ধূমপান করছিলো। এমন সময় এক ধনী ব্যবসায়ী ঐ দিক দিয়ে যাচ্ছিলো। জেলেকে বসে থাকতে দেখে তার দিকে এগিয়ে গেল ব্যবসায়ী এবং জিগ্যেস করলো কেন সে মাছ ধরা বাদ দিয়ে পাড়ে বসে ধূমপান করছে। এই প্রশ্নের জবাবে গরীব জেলেটি জানালো সে ঐ দিনের জন্য যথেষ্ট পরিমান মাছ ধরে ফেলেছে। 

এই কথা শুনে ধনী ব্যবসায়ী রেগে গেল এবং রাগীস্বরে বালতে লাগলোঃ
এই ছায়ায় নিচে বসে থেকে অযথা সময় নষ্ট না করে কেন তুমি অতিরিক্ত মাছ ধরছো না?
জেলেটি জিগ্যেস করলোঃ আরো বেশি মাছ ধরে আমি কি করবো?
ব্যবসায়ীঃ তুমি বেশি মাছ ধরে, সেগুলো বিক্রি করে বেশি টাকা উপার্জন করতে পারো এবং আরো বড় নৌকা কিনতে পারো।
জেলেঃ এরপর আমি কি করবো?
ব্যবসায়ীঃ তুমি গভীর জলে যেতে পারবে, সেখান থেকে আরো বেশি মাছ ধরে বিক্রি করে আরো অধিক টাকা উপার্জন করতে পারবে।
জেলেঃ তারপর আমি কি করবো?
ব্যবসায়ীঃ তুমি আরো অনেক নৌকা কিনতে পারবে, অনেক শ্রমিক তোমার হয়ে কাজ করবে এবং আরো অনেক বেশি টাকা উপার্জন করতে পারবে।
জেলেঃ তারপর আমি কি করবো?
ব্যবসায়ীঃ এরপর তুমি আমার মত ধনী ব্যবসায়ী হয়ে যাবে।
জেলেঃ তারপর আমি কি করবো?
ব্যবসায়ীঃ এরপর তুমি তোমার জীবনটা শান্তিতে উপভোগ করতে পারবে।
জেলেঃ আপনার কি মনে হয়, আমি এখন কি করছি?

নীতিশাস্ত্রঃ তোমাকে সুখী হতে এবং জীবনটাকে উপভোগ করতে আগামীকালের জন্য অপেক্ষা করতে হবে না। এমনকি তোমাকে আরো বেশি ধনী বা শক্তিশালীও হতে হবে না। জীবনটা হচ্ছে প্রতিটি মুহূর্ত, তাই এটাকে যথার্থ এবং পরিপূর্ণভাবে উপভোগ করো।

“আমাদের ধন-সম্পদ বেশি থাকলেই আমাদের ধনী বলা হবে না বরং আমরা তখনই যথার্থ ধনী হবো যখন আমাদের জীবন থেকে চাহিদা বা পাবার আশা কম থাকবে।”