Wednesday, 30 May 2012

Story: এক বাচ্চা ছেলে আর এক বাচ্চা মেয়ে খেলছিল.

এক বাচ্চা ছেলে আর এক বাচ্চা মেয়ে খেলছিল...

ছেলের কাছে মার্বেল ছিল,আর মেয়ের কাছে ছিল কিছু চকলেট!

ছেলেটি মেয়েকে বলল "তুমি যদি তোমার সব চকলেট আমাকে দাও 

তাহলে আমি আমার সব মার্বেল তোমাকে দেব"

মেয়ে রাজি হল। ছেলেটি সবচে সুন্দর একটা মার্বেল 

আলাদা করে রেখে বাকিগুলো মেয়েটিকে দিয়ে দিল।

অন্যদিকে মেয়েটি তার সবগুলো চকলেট ই ছেলেকে দিল!

রাতের বেলাতে মেয়েটি শান্তিতে ঘুমাল কিন্তু ছেলেটি শুধু চিন্তা করলো

মেয়েটিও কি তার মার্বেল এর মত কিছু চকলেট আলাদা করে রেখেছে??

যাকে ভালোবাসেন মন প্রাণ উজার করেই ভালোবাসুন...আপনি নিজে ১০০%
ভালো না বাসতে পারলে সবসময় সন্দেহে ভুগবেন, অন্যজন কি তার ১০০% দিচ্ছে!